Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইরানের নতুন সিদ্ধান্ত, বিপজ্জনক বলে জাতিসংঘের সতর্কতা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৯, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর টোল আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইরান। তেহরানের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার জন্য ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিপিং সংস্থা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

সংস্থাটির এক মুখপাত্র জানান, আন্তর্জাতিক প্রণালিতে চলাচলের জন্য টোল আরোপের কোনো আন্তর্জাতিক চুক্তি নেই।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালিটি দিয়ে পরিবাহিত হয়, যা এটিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।

মুখপাত্র আরো বলেন, আইএমও সদস্য দেশগুলোর গৃহীত সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘ সনদ (ইউএনসিএলওএস) অনুযায়ী, আন্তর্জাতিক প্রণালি দিয়ে জাহাজের অবাধ যাতায়াতের অধিকার রয়েছে। উপকূলবর্তী দেশগুলো এই অধিকার বাধাগ্রস্ত বা স্থগিত করতে পারে না।

প্রণালিটি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয়, এই সতর্কতা এসেছে। যখন ইরান প্রণালিটি ব্যবহারে প্রতি জাহাজে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত টোল নেওয়ার কথা বিবেচনা করছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই প্রণালিটি পারাপারে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হারে চার্জ আরোপের পরিকল্পনাও থাকতে পারে।

সূত্র: আল-জাজিরা।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।