Dhakainfo24
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধান-গম চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধান ও গম চাষে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) শহরের ইএসডিও প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই)-এর হারভেস্ট প্লাস প্রোগ্রামের আওতায় ‘রিঅ্যাক্টস-ইন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করেছে কানাডা, ওয়ার্ল্ড ভিশন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম। এছাড়া রিঅ্যাক্টস-ইন এর প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, ইএসডিও’র রিঅ্যাক্টস-ইন প্রকল্পের ফোকাল কৃষিবিদ আশরাফুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।

এতে জিংক সমৃদ্ধ ধান ও গমের উপকারিতা, আধুনিক চাষাবাদ পদ্ধতি, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং মানবদেহে জিংকের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে উন্নত বীজ ব্যবহার, সঠিক সার প্রয়োগ, রোগ-বালাই দমন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে জিংক ধান ও গমের প্রদর্শনী স্থাপন ও সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করা হয়।

আয়োজকরা জানান, “উন্নত ফসল, উন্নত পুষ্টি” এই লক্ষ্যকে সামনে রেখে এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ কৃষি উৎপাদন সম্প্রসারণই তাদের প্রধান উদ্দেশ্য।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।