Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সংস্কারে বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৪, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

পয়লা বৈশাখ উপলক্ষে হালখাতার মতো করে জাতীয় জীবনের সব বকেয়া পরিশোধের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে এনসিপির আয়োজিত পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সবার প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “আজকের দিনে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই।” এ সময় তিনি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে স্মরণ করে বলেন, নতুন দেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্ম রক্ত ও জীবন উৎসর্গ করেছে।

তিনি আরও বলেন, “নববর্ষে হালখাতা খোলার মাধ্যমে যেমন সব বকেয়া পরিশোধ করা হয়, তেমনি জাতীয় জীবনের যেসব বকেয়া রয়ে গেছে, সেগুলোরও নিষ্পত্তি হওয়া জরুরি। এর মধ্যে অন্যতম হলো জুলাই সনদ।”

নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থান, নির্বাচন ও সরকার গঠন—সবই সম্পন্ন হয়েছে। তবে জনগণ এখনো প্রত্যাশিত সংস্কার পায়নি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার কার্যক্রম শুরু করেছে। তার মতে, এখনো জনগণের কাছে রয়ে গেছে রক্তের ঋণ ও আত্মত্যাগের দায়, যা পূরণ করা প্রয়োজন।

নাহিদ ইসলাম বলেন, ‘আজকের দিনে আমাদের অঙ্গীকার, এই যে নতুন বছর শুরু হচ্ছে, এই নতুন বছরে আমরা সেই বকেয়া পরিশোধ করব। জুলাই সনদকে যারা নানাভাবে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অমান্য করার চেষ্টা করছে, গণভোটকে অশ্রদ্ধা করছে, গণভোটের রায় মানতে চাইছে না, আমরা তাদের বলতে চাই, অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।’

অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বর্তমান সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা আশা করব, দ্রুত সময়ের মধ্যে নতুনভাবে সেগুলোকে বিল হিসেবে এনে আইনে পরিণত করা হবে।’



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।