Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে জ্বালানি তেল সরবরাহে বাধা, দুই ব্যক্তিকে অর্থদণ্ড

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৭, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে ময়মনসিংহের ফুলপুরে জ্বালানি সরবরাহ কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল/২৬) বিকালে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ফুলপুর উপজেলার বড়শুনই (চাঁনপুর) এলাকায় অবস্থিত মমতাজ ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহের সময় স্থানীয় দুই ব্যক্তি বল প্রয়োগ করে সরকারি কাজে বাধা প্রদান করেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় পৃথক দুটি মামলায় ওই দুই ব্যক্তিকে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ফুলপুর থানা পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন গণমাধ্যমকে জানান,সরকারি কাজে বাধা প্রদান কিংবা ক্ষমতার অপব্যবহার করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।