Dhakainfo24
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

‘এসব থেকে এটা স্পষ্ট যে, ট্রাম্প গভীর সংকটে পড়েছেন’

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২২, ২০২৬ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মিডিয়া কমিটির উপ-প্রধান নাসরুদ্দিন আমের বলেছেন, আলোচনায় ইরানের অনুপস্থিতিই যথেষ্ট প্রমাণ এবং স্পষ্ট ইঙ্গিত যে, বর্তমানে ইরানই প্রাধান্য ধরে রেখেছে।

তিনি আরও বলেন, ইরান নতুন দফার আলোচনায় সম্মতি দেওয়ার আগেই  যুক্তরাষ্ট্রের তড়িঘড়ি করে ইসলামাবাদে যাওয়া এবং পরবর্তীতে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত, এসব থেকে এটা স্পষ্ট যে, ট্রাম্প গভীর সংকটে পড়েছেন।

আমের জোর দিয়ে বলেন, ইরানে অভ্যন্তরীণ মতবিরোধ আছে—এযন দাবি আসলে তার হারানো সম্মান রক্ষারই আরেকটি প্রচেষ্টা।

এই প্রসঙ্গে ব্রিটিশ লেখক ওয়েন জোন্সও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একতরফা যুদ্ধবিরতি বাড়ানোর প্রতিক্রিয়ায় বলেন: “আজ ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি আবার ইরানে বোমা হামলা শুরু করতে চান। এখন তিনি বলছেন যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে—সম্পূর্ণ অসংগতিপূর্ণ। তিনি নিজেই জানেন না তিনি কী করছেন।”

ডোনাল্ড ট্রাম্প গত রাতের শেষভাগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান যে, আলোচনার ফলাফল স্পষ্ট না হওয়া পর্যন্ত তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াচ্ছেন। এই একতরফা ঘোষণাটি এমন সময় এসেছে, যখন ইরান থেকে যুদ্ধবিরতি বাড়ানোর কোনো অনুরোধই করা হয়নি।#

সূত্র- পার্সটুডে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।