Dhakainfo24
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ঠাকুরগাঁওয়ে সুস্থ প্রজন্ম গঠনে জিংক সমৃদ্ধ খাদ্য গ্রহণ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২২, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সচেতনতা বাড়াতে জিংক সমৃদ্ধ ধান ও গম নিয়ে এক সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ।

সদর উপজেলার ফাড়াবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ বুধবার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় জিংক সমৃদ্ধ ধান ও গমের উপকারিতা, মানবদেহে জিংকের গুরুত্ব এবং পুষ্টি ঘাটতি পূরণে জিংকযুক্ত খাদ্যের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আয়োজকগণ শিক্ষার্থীদের নিয়মিত জিংক সমৃদ্ধ ভাত ও রুটি খাওয়ার পাশাপাশি তাদের পরিবার ও আশপাশের মানুষদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান।

সেইসাথে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনার্থ রায়, সহকারী শিক্ষক সাহাজাহান সিরাজ, দীপ্তি রাণী, প্রকল্পের ফোকাল কৃষিবিদ আশরাফুল আলম এবং প্রজেক্ট অফিসার মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
হারভেস্টপ্লাসের বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রোগ্রাম পরিচালনা করে স্থানীয় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন—ইএসডিও।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।