Dhakainfo24
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২২, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নিজেদের প্রার্থীদের তালিকা জমা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তবে এরপরই জামায়াত জোটের এক প্রার্থী পড়ে গেছেন বড় আইনি জটিলতায়।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কোনো চাকরি থেকে পদত্যাগ বা অবসরের তিন বছর পার না হলে কেউ সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এই নিয়ম সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানিয়েছেন নির্বাচন কমিশন কর্মকর্তারা।

বিভিন্ন সূত্রে জানা গেছে যে, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিন। তিনি আগে রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকে চাকরি করতেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক গেল বছর ডিসেম্বরে চাকরি থেকে পদত্যাগ করেছেন। আইন বলছে চাকরি ছাড়ার ৩৬ মাসের ভেতর তিনি জনপ্রতিনিধি হতে পারবেন না। যার ফলে জোটের জন্য নির্ধারিত ১৩টি আসনের একটি হাতছাড়া হয়ে যেতে পারে জামায়াতের।

এই আসনটি হাতছাড়া হয়ে গেলে সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে বলে জানা গেছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।