Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

‘প্রেম নিবেদনের’ কথা বলে প্রেমিককে পুড়িয়ে মারলেন তরুণী

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৩, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

প্রেমিককে পুড়িয়ে মারলেন তরুণী

প্রেমিককে পুড়িয়ে মারলেন তরুণী

অবহেলা সইতে না পেরে এক ভয়াবহ ও বীভৎস প্রতিশোধ নিলেন এক তরুণী। নতুন পদ্ধতিতে প্রেম নিবেদনের কথা বলে নিজের প্রেমিককে বাড়িতে ডেকে এনে চেয়ারে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরু রাজ্যে।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) ঘটে যাওয়া এই ঘটনায় পুলিশ অভিযুক্ত তরুণী প্রেরণাকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ভুক্তভোগী যুবক কিরণ এবং প্রেরণা দুজনেই একটি টেলিকম দোকানে চাকরি করতেন এবং এক বছরেরও বেশি সময় ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি প্রেরণা মনে করছিলেন যে কিরণ তাকে অবহেলা করছে এবং শেষ পর্যন্ত তাকে বিয়ে করবে না। এই ক্ষোভ থেকেই তিনি এমন নৃশংস পরিকল্পনা করেন।

ঘটনার দিন প্রেরণা বাড়িতে একা ছিলেন। তিনি কিরণকে বাড়িতে আমন্ত্রণ জানান এবং বলেন যে তিনি তাকে একটি ভিন্নধর্মী ও রোমান্টিক কায়দায় প্রেম নিবেদন করতে চান। প্রেরণার কথা বিশ্বাস করে কিরণ রাজি হলে তার চোখে পট্টি বেঁধে একটি চেয়ারের সঙ্গে হাত-পা শক্ত করে বেঁধে ফেলা হয়। কিরণ এতে আপত্তি জানালেও প্রেরণা তাকে আশ্বস্ত করেন যে এটি বিদেশে জনপ্রিয় একটি পদ্ধতি।

হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় কিরণ যখন সারপ্রাইজের জন্য অপেক্ষা করছিলেন, তখনই প্রেরণা তার শরীরে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেন। নৃশংসতার এখানেই শেষ নয়; কিরণ যখন আগুনের লেলিহান শিখায় ছটফট করছিলেন, সেই পুরো দৃশ্যটি মোবাইলে ভিডিও ধারণ করেন প্রেরণা।

বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার ডিএল নাগেশ সংবাদমাধ্যমকে জানান, “অভিযুক্ত তরুণীকে আমরা হেফাজতে নিয়েছি। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে অবহেলার প্রতিশোধ নিতেই তিনি কিরণকে পুড়িয়ে হত্যা করেছেন। তাদের সম্পর্কের টানাপোড়েনই এই হত্যাকাণ্ডের মূল কারণ।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।