Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

স্টেশন মাস্টারের অবহেলায় অল্পের জন্য রক্ষা পেলো লোকাল ট্রেনের যাত্রী

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৩, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টারের অবহেলায় অল্পের জন্য রক্ষা পেলো ৩৭ আপ ট্রেনের ইঞ্জিন, বগিসহ যাত্রীদের প্রাণ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও স্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যমুনা সেতু পূর্ব স্টেশনগামী ৩৭ আপ লোকাল ট্রেন সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে ৯:৪০ মিনিটে প্রবেশ করে। ১০:৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারের চরম দায়িত্বহীনতা ও অবহেলার কারণে হোম সিগনালের নিকট বিকট শব্দে ট্রেন থেমে যায়। এ সময় রেলওয়ের মূল্যবান “সুইচ রেল” যন্ত্রাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবহেলা জনিত দুর্ঘটনায় যাত্রীদের প্রাণহানি সম্ভাবনা ছিল বলে স্থানীয়রা জানান।

সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম হাওলাদার নিজের দায়িত্ব অবহেলার বিষয়টি স্বীকার করে বলেন, ভুল করেছি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।