Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

হরমুজে মাইন বসালে গুলি করে হত্যার নির্দেশ ট্রাম্পের

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৩, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালির পানিসীমায় মাইন স্থাপনকারী যেকোনো নৌকা বা ছোট নৌযানকে দেখা মাত্র গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌবাহিনীকে এই কড়া আদেশ দেন।

ট্রাম্প লিখেছেন, ‘আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি যেন তারা হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো নৌকাকে ‘শুটিং অ্যান্ড কিল’ (গুলি করে হত্যা) করে। এ ক্ষেত্রে কোনো প্রকার দ্বিধা করা যাবে না।’

তিনি আরো উল্লেখ করেন, বর্তমানে ওই এলাকায় মার্কিন মাইন সুইপার বা মাইন অপসারণকারী জাহাজগুলো কাজ করছে এবং তিনি এই তৎপরতা তিন গুণ করার নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পর ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন যুদ্ধ বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক পানিসীমায় নৌ-চলাচল নিরাপদ রাখতে এবং ইরানের অবৈধ তৎপরতা বন্ধে তারা বদ্ধপরিকর।

তবে পেন্টাগনের এক সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে, হরমুজ প্রণালি থেকে সম্পূর্ণ মাইন অপসারণ করতে প্রায় ছয় মাস সময় লেগে যেতে পারে। এই পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: আল-জাজিরা।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।