Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

পিতার মৃত্যু, মাকে কারাবাস, ভাইবোনদেরও মামলা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৩, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর এলাকায় আবুল খায়ের ব্যাপারী বাড়িতে এক আইনজীবী সহকারীর বিরুদ্ধে নিজ পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে। জাকির হোসেন নামের এই মুহুরী তার বাবা-মা ও ভাইবোনদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে তাদের জীবন দুর্বিষহ করে তুলেছেন বলে অভিযোগ। নিজ পিতাকে মারধরের শোক সহ্য করতে না পেরে তিনি মারা গেছেন এবং স্বাক্ষর জালিয়াতি করে মাকে দেড় মাস কারাগারে পাঠিয়েছেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী বৃদ্ধা নারী সুধারাম মডেল থানায় ছেলের অত্যাচারের প্রতিবাদে মামলা দায়ের করেছেন। এর আগেও তিনি সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। মুহুরী জাকির হোসেন নিজ মাকে আসামি করে তিনটি মামলাও দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, জাকির হোসেন দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে নির্যাতন চালিয়ে আসছেন। একপর্যায়ে তিনি নিজের জন্মদাতা পিতার গায়েও হাত তোলেন। স্থানীয়দের দাবি, এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন বৃদ্ধ পিতা এবং সেই শোক ও অপমান সহ্য করতে না পেরে কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর সম্পত্তি দখলের উদ্দেশ্যে মায়ের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করেন ওই মুহুরী। মায়ের স্বাক্ষর জালিয়াতি করে তাকে প্রায় দেড় মাস কারাগারে কাটাতে হয়।

বৃদ্ধা মা বিবি খাদেজা ছেলের কঠোর বিচারের দাবি জানিয়ে বলেছেন, “নিজ ছেলে তাকে জেলে পাঠিয়েছে, একাধিক মামলা দিয়ে বাড়িতে যেতে দিচ্ছে না, মেরে ফেলার হুমকি দিচ্ছে।”

বৃদ্ধ নারীর ছেলে কামাল হোসেন বলেন, “আমার ভাই জাকির হোসেন পেশায় মুহুরী হলেও ভাবখানা ম্যাজিষ্ট্রেটের মতো। বাবাকে সে কিল-ঘুষি মেরেছে, অপমান করেছে। বাবা কষ্টে কষ্টে মারা গেছে। আমরা তার বিচার চাই।” তিনি আরও জানান, তাদের বাড়িতে যেতে দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, তাই তারা পালিয়ে পালিয়ে থাকেন।

বৃদ্ধ নারীর মেয়ে ফাতেমা বেগম ও ছোট ছেলে ইকবাল হোসেন একই অভিযোগ করে বলেন, “জাকির হোসেনের কারণে আমাদের বাবা অপমান সইতে না পেরে কষ্ট মারা গেছে। বাবার গায়ে সে হাত তুলেছে, মারধর করেছে। মাকে দেড়মাস জেল খাটিয়েছে। আমাদের নামে হয়রানিমূলক একাধিক মামলা দিয়েছে জাকির। আমাদের কাউকে বাড়িতে আসতে দিচ্ছে না।”

এ বিষয়ে জানতে চাইলে আইনজীবী সহকারী জাকির হোসেন মাকে কারাগারে পাঠানো এবং পিতার গায়ে হাত দেওয়ার অভিযোগ এড়িয়ে যান। তিনি দাবি করেন, তার বিষয়ে মায়ের কোনো অভিযোগ নেই এবং তিনি মা-ভাইবোনদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করার বিষয়টিও এড়িয়ে যান।

নোয়াখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোশাররফ হোসেন মাসুদ জানান, জাকির হোসেন একজন কার্ডধারী আইনজীবীর সহকারী। যদি নিজের ক্ষমতা অপব্যবহার করে এমন কাজ প্রমাণ হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়র মোহাম্মদ আরিফ হোসেন জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। দায়ের করা মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। আদালত থেকেও গোয়েন্দা সংস্থাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।