Dhakainfo24
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বটগাছ উপড়ে ঘুমন্ত ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৭, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ে বটগাছ উপড়ে দুমড়েমুচড়ে গেছে পানের দোকান। গাছচাপায় ঘুমন্ত অবস্থায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার ভোরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত উমা চন্দ্র রায় (৬০) দুর্ঘটনার সময় নিজের পানের দোকানে ঘুমিয়ে ছিলেন। তিনি গাবতলী উপজেলার চকরাধিকা পশ্চিম পাড়া এলাকার মৃত কালিদাসের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ভোরে আকস্মিক কালবৈশাখী ঝড় ওঠে। লাঠিগঞ্জ বাজারের একটি পুরনো বটগাছ প্রবল ঝড়ে উপড়ে যায়। গাছটি উমা চন্দ্রের পানের দোকানের ওপর আছড়ে পড়ে। দোকানে ঘুমিয়ে থাকা ব্যবসায়ী গাছচাপায় ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া দোকান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান জানান, কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে দোকান তছনছ হয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় গাছচাপায় মারা গেছেন ব্যবসায়ী। লাশ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।