Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মার্চ ১০, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট, চোরাই ভারতীয় বিড়ি ও একটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাউকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মধুয়ারচর গ্রামের নুরু মিয়ার ছেলে কামাল উদ্দিন (২৬), কাউকান্দি গ্রামের শফিক মিয়ার ছেলে জানু মিয়া (৩৫), রতনশ্রী গ্রামের রুহুল মিয়ার ছেলে শাওন আহমদ (২৫), একই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে বাদশা মিয়া (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর তত্ত্বাবধানে এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাউকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে মোট ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ হাজার শলাকা ভারতীয় শেখ নাছিরুদ্দিন ব্র্যান্ডের বিড়ি, একটি ১০০ সিসি পুরাতন মাহিন্দ্র মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় এসআই মো. নাজমুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি(১)(বি) ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় রুজু করা হয়েছে। মামলার এফআইআর নং-১৬, তারিখ ১০ মার্চ ২০২৬।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।