Dhakainfo24
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিলেন নেতানিয়াহু, দিলেন বার্তা

ঢাকা ইনফো২৪
মার্চ ১১, ২০২৬ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

মৃত্যুর গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে না এসে ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধাপরাধে অভিযুক্ত এই নেতা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের কথা উল্লেখ করে বলেছেন, এমন সংঘাতে বিপুল অর্থের প্রয়োজন হবে। তাই এ জন্য বিশেষ বাজেট ঘোষণার পরিকল্পনার কথাও জানান তিনি।

নেতানিয়াহু বলেন, “কোনো সন্দেহ নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু বড় বিষয় হলো—যুদ্ধ পরিচালনায় প্রচুর অর্থ লাগে, অনেক অর্থ।”

ভিডিওবার্তায় তিনি আরও বলেন, প্রতিরক্ষা খাতে এই যুদ্ধের জন্য কয়েক বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) প্রয়োজন হবে। সে কারণেই বিশেষ বাজেটের ব্যবস্থা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

গত ১০ দিনে ইসরাইলে ইরানের নিক্ষিপ্ত ড্রোন-ক্ষেপণাস্ত্রে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৩৯ জন। এই আহতদের মধ্যে এখনো হাসপাতালে ভর্তি আছেন ৯৫ জন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এতে আরও বলা হয়েছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯১ জন।

সূত্র: টাইমস অব ইসরাইল



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।