ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা, এই স্লোগান কে সামনে রেখে বরগুনায় নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ মে) বিকেল সাড়ে ৩ টায় বরগুনা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন করেন বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আর এম সেলিম শাহনেওয়াজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, পাবলিক প্রসিকিউটর অ্যাড. নুরুল আমিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুর শাকুর। পরিচালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্হার সদস্য সচিব হারুন অর রশিদ রিংকু।
বৃষ্টির কারনে বিকেল ৪ টায় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় বরগুনা সদর উপজেলা ও আমতলী উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় টাইবেকারে আমতলী উপজেলা ৩-১ গোলে বরগুনা সদর উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়।
আগামীকাল রবিবার সকালে ব্যাডমিন্টন, দাবা সহ অন্যন্য খেলা যথারিতি অনুষ্ঠিত হবে।