শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া উপজেলা পরিষদ মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ বায়তুর রহমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

আজ শনিবার (২ মে ) সকাল ১০টায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করেন। জানা গেছে, ১৯৮৩ সালে তৎকালীন টিএনও হাবিবুর রহমান ও প্রতিমন্ত্রীর বাবা, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মীর মোজাফফর রহমান মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। মসজিদটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন প্রতিমন্ত্রীর বাবা। সময়ের ব্যবধানে মসজিদটি অনেকটাই জরাজীর্ণ অবস্থায় ছিল। দীর্ঘদিন পর সেই মসজিদের পুন:নির্মাণে হাত দিলেন তাঁরই সন্তান প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

উদ্বোধনকালে বাবার স্মৃতিচারণ করতে গিয়ে প্রতিমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এ মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি তাঁর পরিবারের স্মৃতি ও এলাকার মানুষের আস্থার প্রতীক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ খোরশেদ আলমে, বগুড়া জেলা প্রকৌশলী মাসুদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড আব্দুল ওহাব, উপজেলা বিএনপির সভাপতি খালিদ হাসান আরমানসহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।