শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

দেশের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সিলেটে দেশব্যাপী নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়েও ভার্চুয়ালি উদ্বোধন করা হয় নতুন কুঁড়ি স্পোটর্স ২০২৬। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের ক্রীড়া প্রতিভা বিকাশ করায় এর মূল লক্ষ্য। আজ শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও, ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে তা ভার্চুয়াল প্ল্যাটফর্মে সরাসরি প্রদর্শন করা হয়।
ফুটবল ক্রিকেট কাবাডি দাবা সাঁতার মার্শাল আর্ট ও অ্যাথলেটিকস সহ মোট ৮টি ইভেন্টে ঠাকুরগাঁওয়ের ৫ টি উপজেলার মোট ৮৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। উপজেলা পর্যায়ে সিলেকশনের পর তারা খেলবে জেলা পর্যায়ে তারপর যাবে বিভাগীয় পর্যায়ে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা পাবে ভাতা, ক্রীড়া সামগ্রী, পোশাক সনদপত্র ও স্বীকৃতি।
ফলে অংশগ্রহণকারী শিশু কিশোরদের উৎসাহ বৃদ্ধির পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সচেতন মহল। ঠাকুরগাঁওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরদার মোস্তফা শাহীন, পুলিশ সুপার বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও জেলা ক্রীড়া সংস্থার শিক্ষার্থী ।

নতুন কুড়ি স্পোর্টস, তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে মোট চারটি স্তরে অনুষ্ঠিত হবে উপজেলা পর্যায়,জেলা পর্যায়,আঞ্চলিক পর্যায়ে ও জাতীয় পর্যায়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।