শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই করল কারা?

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

তেলবাহী জাহাজ ছিনতাই

তেলবাহী জাহাজ ছিনতাই

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে অচলাবস্থা চলার মধ্যে ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর দিয়েছে সে দেশের কোস্টগার্ড।

আল জাজিরা লিখেছে, শাবওয়া প্রদেশের উপকূলের কাছে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা এমটি ইউরেকা নামের একটি তেলবাহী জাহাজ ছিনতাই করেছে বলে ইয়েমেনের কোস্টগার্ড জানিয়েছে।

সশস্ত্র ওই ব্যক্তিরা জাহাজটি নিয়ন্ত্রয়ণে নেওয়ার পর সেটিকে এডেন উপসাগরের দিকে, সোমালিয়ার জলসীমা অভিমুখে নিয়ে যায়।

এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স বলেছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় মুকাল্লা বন্দর থেকে ৮৪ নটিক্যাল মাইল বা ১৫৫ কিলোমিটার দূরে থাকা একটি জাহাজ ‘সবুজ রঙের একটি ছোট নৌকা’ এবং ‘একটি মাছ ধরার জাহাজের’ সন্দেহজনক তৎপরতার কথা জানায়।

গেল ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। তার প্রতিক্রিয়ায় পশ্চিম এশিয়ার যেসব দেশে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে, সেসব দেশে হামলা চালায় ইরান। নিয়ন্ত্রণে নেয় হরমুজ প্রণালি।

যুদ্ধের প্রায় দেড় মাস পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান-যুক্তরাষ্ট্র। কিন্তু পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামবাদের শান্তি আলোচনা ব্যর্থ হয়। এরপরই পাল্টা ইরানের বন্দর ঘিরে হরমুজ অবরোধ করে যুক্তরাষ্ট্র।

এ অবস্থায় এডেন উপসাগরে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর দিল আল জাজিরা।

এর আগে ইরানকে সমর্থন দিয়ে ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলে মিসাইল হামলা চালায়। এপ্রিলের মাঝামাঝি তারা এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযোগকারী বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।