সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৯.৫ গ্রাম ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সোমবার (০৪ মে, ২০২৬) বিকেলে নাগরী ইউনিয়নের উলুখোলা সংলগ্ন বড়ইতলা আন্ডারপাস এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পূর্বাচল উপ-শহরের সেক্টর নং-১৩ (ভুরুলিয়া চত্তর) এলাকার ভাসমান বাসিন্দা মোঃ আরজু মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া (২৫) এবং রংপুর জেলার হারাগাছ থানার রাম গোবিন্দ এলাকার বিমল কুমারের ছেলে বিপ্লব কুমার সজিব (১৯)। অভিযানে কালীগঞ্জ থানার কেটুন এলাকার মৃত সিরাজের ছেলে মোঃ মামুন (৩৮) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ তাকে পলাতক আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উলুখোলা ক্যাম্পের এসআই (নিঃ) মুহাম্মদ জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ভোগড়া বাইপাস টু কাঞ্চনগামী সড়কের বড়ইতলা আন্ডারপাসের পশ্চিম পাশে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন মাদক কারবারিদের তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ৯.৫ গ্রাম কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬.৫ গ্রাম ওজনের ইয়াবার ভাঙা অংশ (যা প্রায় ৬৫ পিসের সমতুল্য) এবং ৩০ পিস আস্ত ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত এই মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ২৮ হাজার ৫০০ টাকা বলে ধারণা করছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এই অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই মুহাম্মদ জামাল উদ্দিন নিজেই বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্তভার প্রদান করা হয়েছে থানার এসআই মোঃ হায়াতুর রহমানের ওপর।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে (কালীগঞ্জ থানা এফআইআর নং-৪, তারিখ- ০৪/০৫/২০২৬; জি আর নং-১৪১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পলাতক আসামি মামুনকে গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।