সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

শেরপুরে ইউপি সদস্য নুরনবী মন্ডল সাময়িকভাবে বরখাস্ত

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য নুরনবী মন্ডলকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে । স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ সোমবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু।

সরকারি তথ্যানুযায়ী, সংশ্লিষ্ট ইউপি সদস্য তার কর্মস্থলে টানা ৩টি মাসিক সভায় অনুপস্থিত ছিলেন । বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) এবং ৩৪(৪)-এর (ক) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তার এই অনুপস্থিতি প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় এবং জনস্বার্থের পরিপন্থী ।

গত ২১ এপ্রিল ২০২৬ উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত এই আদেশে জানানো হয় যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে । আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, জেলা প্রশাসক (বগুড়া), উপজেলা নির্বাহী অফিসার (শেরপুর) এবং সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা করেছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।