সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর বাউফলে মধ্যরাতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের এক স্টাফ নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৪ মে) রাত সাড়ে ১২টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্টাফের নাম আল মাহমুদ বাবু (১৮)। তিনি বাউফল উপজেলার বগা ইউনিয়নের সন্যাসিকান্দা এলাকার শহিদুল ইসলামের ছেলে।তিনি বাউফল ট্রাভেলস বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। মরহুম বাবুর জানাজা সকাল ১০টা ৪০ মিনিটে সম্পন্ন হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, দশমিনা থেকে ছেড়ে আসা বাসটি বাউফল এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।ঘটনাস্থলেই আল মাহমুদের বাবুর মৃত্যু হয়। বাসটিতে তখন প্রায় ২০–২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত ১০ জনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বাসের কয়েকজন যাত্রীর অভিযোগ, চালক গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিলেন এবং বাসটির গতি ছিল বেশি। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেছেন , ‘বাসটিতে আনুমানিক ২০-২৫ জন যাত্রী ছিলেন। নিহত একজন ছাড়াও আরও একজন গুরুতর আহত হয়েছেন, তাকে বরিশালে পাঠানো হয়েছে।নিহতের মরদেহ উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে ।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।