সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢামেক হাসপাতালে অর্ধশত দালাল আটক

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত দালালকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মে) সকালে এন এস আই ও শাহবাগ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

হাসপাতালের ২ নম্বর ভবন থেকে প্রায় অর্ধশত দালালকে আটকের পর তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। সেখানে তাদেরকে ছাড়াতে অনেক লোকজনকে ভিড় করতে দেখা যায়।
 
জানা যায়, মোবাইল কোর্ট বসিয়ে আটকদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। তবে তাদের কার কী সাজা হয়েছে, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।