সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির হলে ‘গেস্টরুমের আমলনামা’ ব্যানার টানিয়েছে ছাত্রদল

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

গেস্টরুম ও গণরুম সংস্কৃতির বিরুদ্ধে সচেতনতা তৈরির অংশ হিসেবে মেসেঞ্জারের বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ‘গেস্টরুমের আমলনাম’ শিরোনামে একটি ব্যানার টানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা। নবীন শিক্ষার্থীদের মাঝে সচেতনা তৈরিতে তৎকালীন সময়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের মেসেঞ্জারের বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ‘গেস্টরুমের আমলনাম’ শিরোনামে ব্যানার টাঙিয়েছে ছাত্রদল।

রোববার (৩ মে) রাতে হলটির অতিথি কক্ষে ওই ব্যানার টাঙানো হয়। ব্যানারে ইসলামী ছাত্রশিবির ও হল সংসদের নেতাসহ মোট ছয়জনকে গেস্টরুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লেখ করা হয়েছে এবং তাদের কয়েকটি মেসেজের স্ক্রিনশটও দেখানো হয়েছে।

ওই ব্যনারে লিখা, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ছাত্রলীগের আমলে এভাবেই চলেছে গেস্টরুমের নির্ঘাতন। ছাত্রলীগের প্রোগ্রাম না করলে ১ম বর্ষের শিক্ষার্থীদের হল ছাড়ার হুমকি দিতো ছাত্রলীগের কর্মীরা। ৫ই আগস্টের পর এই লীগের কর্মীরাই একটি নির্দিষ্ট দলের ছত্রছায়ায় এখনো হলে প্রভাব খাটানোর চেষ্টা করছে। ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রতি আহ্বান এদের প্ররোচনায় পরে আবারো যাতে গনরুম গেস্টরুম ফেরত না আসে সেই ব্যাপারে সতর্ক থাকবে।’

ছাত্রদলের এমন কর্মসূচির বিষয়ে হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামসুল হক আনান বলেন, গুপ্ত শিবির ছাত্রলীগের মধ্যে ‘গুপ্ত’ থেকে গেস্টরুম নেওয়া ও শিক্ষার্থীদের উপর নির্যাতনের কাজ করতো। এগুলো তাদের নিজেদের ‘বিশুদ্ধ ছাত্রলীগ’ প্রমাণ করার অন্যতম একটি পন্থা ছিল। ৫ আগস্ট পরবর্তী সময়ে দেখা যায় যে, তাদের বেশিরভাগই শিবির-রুপে আত্মপ্রকাশ করে। তাদের এই ভন্ডামি আমরা প্রমাণসহ গেস্টরুমে টাঙ্গিয়ে দিয়েছি, যেখানে দেখা যায় যে তারা কীভাবে শিক্ষার্থীদের ওপরে এই নির্যাতনগুলো করে নিজেরা ছাত্রলীগের সব সুযোগ-সুবিধা ভোগ করেছে।

এই ঘটনায় মোট ৬ জনকে অভিযুক্ত করেছেন তারা। অভিযুক্তদের মধ্যে রয়েছেন— হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল সাদিক তাহছিন, কার্যনির্বাহী সদস্য তাসনিম রুবাইয়াত, আরাফ মাহমুদ, মো. হাসান আল বান্না, মুস্তাকিম রহমান এবং মাহমুদুল হাসান। মাহমুদুল হাসানকে জহুরুল হক হল ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে দাবি করেছে ছাত্রদল।

এদিকে হল ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ বলেন, ‘অতীতে ছাত্রলীগের পরিচয়ের আড়ালে থেকে কিছু ব্যক্তি গেস্টরুম নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল, যারা বর্তমানে একটি বিশেষ ছাত্রসংগঠনের পরিচয়ে সক্রিয় রয়েছে। এই ধরনের ব্যক্তিদের বিষয়ে নবীনদের সতর্ক করতেই আগের ঘটনার তথ্য ও বিবরণ উপস্থাপন করা হয়েছে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে হলগুলোতে বর্তমানে নিষিদ্ধ থাকা ছাত্রলীগ হলগুলোতে একধরনের একক আধিপত্য ছিল, অনেকটাই ছায়া হল প্রশাসকের ভূমিকা পালন করতো সংগঠন। বিশেষ করে হল প্রশাসনের কোন ধরনের হস্তক্ষেপ ছাড়াই নবীন শিক্ষার্থীদের হলে তুলত, বিনিময়ে অংশ নিতে হতো ছাত্রলীগসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন দলীয় প্রোগ্রামে।

এছাড়া অভিযোগ ছিল, ছাত্রলীগের এই দখলদারিত্বের কারণে শিক্ষার্থীরা বৈধভাবে সীট বরাদ্দ পেলেও অনেক সময় উঠতে পারতেন না। এমনকি প্রোগ্রামে না যাওয়ার কারণে, শিক্ষার্থীদের মারধর, হল থেকে রাতে বের করে দেওয়ার ঘটনাও পত্রিকার পাতায় বেশ আলোচিত ছিল।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।