সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নকলায় কলাবাগানে গাঁজার চাষ, ৬ গাছসহ এক ব্যক্তি আটক

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে কলাবাগানে গাঁজার চাষের অভিযোগে সুরত আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ মে) রাতে নকলা পৌরসভার কলাপাড়া পূর্বপাড়া মহল্লায় নকলা থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মাইন উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, অভিযানকালে তার কলাবাগান থেকে ছোট-বড় মিলিয়ে ৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন প্রায় সাড়ে ৩ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, সুরত আলী দীর্ঘদিন ধরে কলা চাষের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং গাঁজার গাছগুলো জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নকলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।