সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

আত্মসমর্পণের পর আওয়ামী লীগ নেতা শামীম কারাগারে

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা শামীম আল মামুনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার সকালে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মির্জাপুর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক সাগর তালুকদার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে শামীম আল মামুন (৪৬)। তিনি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট পুলিশের গুলিতে কলেজ ছাত্র ইমন নিহত এবং হিমেলের দুই চোখ অন্ধ হয়।

ওই ঘটনায় টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন ইমনের ভাই সুমন এবং হিমেলের মা নাছিমা বেগম। ওই দুটি মামলায় আ.লীগ নেতা শামীমকে আসামি করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার শামীম আদালতে আত্মসমর্পন করেন।

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।