সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ফরিদপুরে অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত স্কুল, ক্লাস বর্জনে শিক্ষার্থীরা

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সৃষ্ট উত্তেজনায় ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে কাগদী মুরুটিয়া আলহাজ্ব মো. আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন শরিফের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করে। এতে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম চললেও তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

তবে স্থানীয় একাধিক সূত্র বলছে, ঘটনাটির পেছনে শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দলই মূল কারণ। একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য শিক্ষার্থীদের উস্কে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

অনিয়মের অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন শরিফ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। শিক্ষার্থীদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল, যা প্রশাসনের হস্তক্ষেপে মীমাংসা হয়েছে।

এবিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দীন জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। সবার অভিযোগ শোনা হয়েছে। প্রতিষ্ঠানের আর্থিক হিসাব-নিকাশে কোন অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সাথে শিক্ষার্থীদের উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগটিও গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কোন তৃতীয় পক্ষের উস্কানির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।