সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

নীলফামারীতে পাম্পে তেলের পরিমাপে কম, ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে তেলের পরিমাপে কম দেয়ায় এক পাম্প ম্যানেজারের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকালে মাগুড়ার হোসেন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে। অর্থদন্ডপ্রাপ্ত ব্যক্তি মাগুড়া বানিয়াপাড়া গ্রামের আলতাফের ছেলে আরিফ হোসেন (২৮)।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে লিটারে ৮০ মিলি তেল কম দেয়ায় সত্যতা পাওয়া যায়। ভ্রাম্যমান আদালত ওই ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, তেলের পরিমাপে কম দেয়ায় পাম্প কর্তৃপক্ষের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।