সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

জিতে নিন গরু-ছাগলসহ ৮০% পর্যন্ত ছাড়

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে ‘৫.৫ ঈদ সেল’ক্যাম্পেইন। ৪ মে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ২৬ মে পর্যন্ত। ঈদকে সামনে রেখে সাজানো এই ক্যাম্পেইনে থাকছে মেগা ডিল ও ফ্ল্যাশ সেল এবং ৮০% পর্যন্ত ছাড়। পাশাপাশি ‘হট ডিলস’-এ থাকছে ৭০% পর্যন্ত ছাড়।

উৎসবের আমেজ বাড়াতে দারাজ নিয়ে এসেছে বিশেষ ‘গরু ও ছাগল জিতে নেয়ার সুযোগ’। ‘জিতছেন ভাই’ কাউ গিভঅ্যাওয়ে-তে ন্যূনতম ৩০০ টাকার ডেটল পণ্য কেনাকাটা করে সর্বোচ্চ সফল ডেলিভারিকৃত অর্ডারের ভিত্তিতে একজন বিজয়ী জিতে নেবেন বিশেষ এই পুরস্কার।

অন্যদিকে ‘শপ অ্যান্ড উইন’ গোট গিভঅ্যাওয়ে-তে অংশগ্রহণকারী স্পন্সর স্টোর যেমন- পিউরইট, আড়ং আর্থ, মিনিস্টার, হিমালয়া, এসএমসি, শপ প্রো, ওয়াচ ওয়াইজ এবং ডি-টেক থেকে কেনাকাটা করে সর্বোচ্চ ডেলিভারিকৃত অর্ডারের ভিত্তিতে নির্বাচিত হবেন মোট আটজন বিজয়ী যারা পাচ্ছেন এই পুরস্কার।

ক্যাম্পেইন শুরুর আগেই গ্রাহকরা অংশ নিতে পারবেন ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ এসি গিভঅ্যাওয়ে-তে, যা চলবে ৪ মে রাত ৮টা পর্যন্ত। এতে সর্বোচ্চ সংখ্যক পণ্য কার্টে যুক্ত করে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে।

গ্রাহকদের উন্মাদনা ধরে রাখতে দারাজ নিয়ে আসছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’, যেখানে নির্দিষ্ট দিনগুলোতে (৪-৮ মে এবং পুরো ক্যাম্পেইন জুড়ে নির্বাচিত সময়ে) ৬ ঘণ্টার জন্য নির্দিষ্ট ব্র্যান্ডে থাকছে এক্সক্লুসিভ ছাড়। পাশাপাশি সপ্তাহজুড়ে ক্যাটাগরি-ভিত্তিক বিশেষ ক্যাম্পেইন চলবে, যা গ্রাহকদের চাহিদা অনুযায়ী সাজানো অফার উপস্থাপন করবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে দারাজ তার ‘এভরিডে লো প্রাইস’ (ইডিএলপি) চয়েস চ্যানেলকে আরও শক্তিশালী করেছে। এই চ্যানেলের মাধ্যমে গ্রাহকরা সারা মাসজুড়ে বিশেষ দামে পণ্য কিনতে পারবেন, সঙ্গে থাকছে ৩ টি কিনলে আকর্ষণীয় ডেলিভারি ডিসকাউন্ট সুবিধা। এছাড়াও ‘৫টি কিনলে ১টি ফ্রি’ গিফট অফারের মতো বান্ডেল ডিল গ্রাহকদের কেনাকাটায় বাড়তি মাত্রা যোগ করবে।

এই ঈদে সহজ ও সাশ্রয়ী কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে যুক্ত হয়েছে বিভিন্ন পেমেন্ট পার্টনার। পাশাপাশি নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ০% সুদে কিস্তি সুবিধা, ক্যাশব্যাক এবং বর্ধিত মেয়াদের অপশন উপভোগ করা যাবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।