সারাদেশে ঈদুল আজহা ‘ঈদ হ্যাপিনেস অফার’ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে অপো। যেখানে ৯০ দিনের নিশ্চিত রিপ্লেসমেন্টের পাশাপাশি, আকর্ষণীয় অফার থাকছে। উৎসবের মৌসুমে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও নিশ্চিন্ত ও সহজ করতে ক্যাম্পেইনটি ০৩ মে থেকে শুরু হয়ে ঈদের দিন রাত পর্যন্ত চলবে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে, ক্রেতারা অপো এ৬এক্স, অপো এ৬কে, অপো রেনো১৫ ফাইভজি সিরিজ, অপো এ৬ ও অপো এ৬এস প্রো কেনার পর ৯০ দিনের এক্সক্লুসিভ রিপ্লেসমেন্ট গ্যারান্টি উপভোগ করতে পারবেন। ফলে, এবারের ঈদে ক্রেতারা আরও বেশি আত্মবিশ্বাসী ও নিশ্চিন্ত হওয়ার সুযোগ পাবেন।
ক্যাম্পেইনকে আরও উৎসবমুখর করতে ক্রেতাদের জন্য আকর্ষণীয় লাইফস্টাইল গিফট পাওয়ার সুযোগ থাকছে। যার মধ্যে রয়েছে অপো ও’প্যাড ডিভাইস, ও’লাইক টিডব্লিউএস এয়ারবাডস, ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ। একইসাথে, এই ঈদে পছন্দের অপো স্মার্টফোনে আপগ্রেড আরও স্বাচ্ছন্দ্যদায়ক করতে ক্রেতাদের জন্য ২০% ডাউন পেমেন্টের সুবিধা থাকছে।
এই ক্যাম্পেইনে অপোর নির্ভরযোগ্য পারফরম্যান্স, দীর্ঘমেয়াদি ব্যাটারি লাইফ, সর্বাধুনিক এআই ফিচার ও উদ্ভাবনী ক্যামেরা প্রযুক্তির জন্য সুপরিচিত বেশকিছু জনপ্রিয় স্মার্টফোন রয়েছে। উৎসব উদযাপনে পরিবারের সাথে ঈদের স্মরণীয় মুহূর্তগুলোকে ধারণ করতে, পছন্দের মানুষের সাথে যুক্ত থাকতে ও নিরবচ্ছিন্ন বিনোদনের উপযোগী করে ডিভাইসগুলো তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “ঈদুল আজহা একটি বিশেষ অনুষ্ঠান যা পরিবার ও কমিউনিটিকে কাছাকাছি নিয়ে আসে। ঈদ হ্যাপিনেস অফারের মাধ্যমে আমরা চাই আমাদের ক্রেতারা আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তির সাথে এবারের উৎসব উপভোগ করুক। নির্ভরযোগ্য পণ্য ও বিক্রয়-পরবর্তী সেবা দেওয়ার ক্ষেত্রে অপোর প্রতিশ্রুতি তুলে ধরে এই ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি; পাশাপাশি, ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় উপহার নিশ্চিত করার মাধ্যমে ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে তুলতে চাই আমরা।”
সালাউদ্দিন/সাএ