মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শি জিনপিং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬১ জন।

মঙ্গলবার (৫ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, মধ্য চীনের হুনান প্রদেশের রাজধানী চাংশার একটি কারখানায় সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এই বিস্ফোরণ ঘটে।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থার বরাতে জানানো হয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় ৫০০ জন দমকলকর্মী, উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মী কাজ করেন।

দক্ষিণ চীনাঞ্চলের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এই দুর্ঘটনা ঘটে। তবে কোম্পানির সঙ্গে যোগাযোগের জন্য কোনো কার্যকর নম্বর পাওয়া যায়নি বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বিস্ফোরণের কারণ উদঘাটন করে দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শিল্পখাতে ঝুঁকি শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ জোরদার, জননিরাপত্তা বৃদ্ধি এবং মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});