শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘দিদি যেখানে আমি সেখানে’ বলা ইমন এবার বিজেপির মঞ্চে!

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গের সংগীতাঙ্গনের পরিচিত মুখ ইমন চক্রবর্তী এবার নতুন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি বলেছিলেন, ‘দিদি যেখানে আমি সেখানে’- সেই ইমন এবার বিজেপির মঞ্চে উপস্থিত হতে পারেন বলে জোর গুঞ্জন উঠেছে।

শনিবার (৯ মে) কলকাতায় বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই গায়িকার গান গাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইমনের এমন পদক্ষেপ নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। 

শনিবারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। রবীন্দ্রজয়ন্তীর বিশেষ দিনে আয়োজিত এই অনুষ্ঠানের মূল পর্বে শপথের আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রমতে, সেখানে রবীন্দ্রসংগীত পরিবেশনের জন্য ইমন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি।

সংগীতশিল্পী ইমন চক্রবর্তী দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেস এবং বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, তার প্রশংসা করতেন প্রায়ই। তিনি রাজ্য সরকারের কাছ থেকে ২০২২ সালে ‘বঙ্গভূষণ’ এবং ২০২৪ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা লাভ করেন। এমনকি গত নির্বাচনের আগেও সরকারের হয়ে প্রচারণা ও সংগীত পরিবেশনায় তাকে সক্রিয় দেখা গেছে। এক জনসভায় মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ‘দিদি যেখানে আমি সেখানে’।

নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর থেকেই ইমন চক্রবর্তী সামাজিক মাধ্যমেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।   

সূত্র: হিন্দুস্তান টাইমস।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।