শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি মা-মেয়ের, উৎকণ্ঠায় পরিবার

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর শহরে ঘুরতে বের হয়ে গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন ফাতেমাতুজ জহুরা জুহি (১০) নামে এক স্কুলছাত্রী ও তার মা এলিজা শারমিন (৪৮)। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি পুলিশের সহায়তা চেয়েছে পরিবার।


শনিবার (৯ মে) দুপুরে নিখোঁজ গৃহবধূর স্বামী জামাল উদ্দিন কানু ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ জুহি ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা শহরের লাক্সারী হাসান টাওয়ারের একটি ফ্ল্যাটে বসবাস করতেন।


পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল বিকেলে এলিজা শারমিন তার মেয়ে জুহিকে নিয়ে বাসা থেকে ঘুরতে বের হন। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।


নিখোঁজদের স্বজনরা জানান, হঠাৎ করেই মা-মেয়ের এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিশেষ করে শিশুটির নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা।


জামাল উদ্দিন কানু বলেন, তার স্ত্রী এলিজা শারমিন কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। নিখোঁজ হওয়ার পর থেকে তিনি আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের সন্ধান চেয়ে পোস্ট করা হয়েছে। কেউ সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।


এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, মা ও মেয়ের নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাদের সন্ধানে পুলিশ কাজ করছে।


আমার বাঙলা/আরএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});