সোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মে ১১, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ মে) সকালে ঝালকাঠি সদর হাসপাতাল গেইট এলাকায় জেলা ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের এ্যাসোসিয়েশন ফারিয়া, ঝালকাঠির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়, তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ।” তারা কর্মক্ষেত্রে সম্মান, নিরাপত্তা এবং হয়রানি বন্ধের দাবি জানান।

এতে বক্তব্য দেন, ঝালকাঠি জেলা ম্যানেজার ফোরাম এর সভাপতি মোঃ আসাদুজ্জামান পলাশ, ঝালকাঠি ফ্যামাসিটিক্যল রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন এর সভাপতি খাইরুল বাসার নবীন, সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি বৃন্দৃ।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট এই পেশাজীবীদের যথাযথ মূল্যায়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে ফারিয়ার প্রতিনিধিরা স্মারকলিপি প্রদান করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।