বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

প্রেমের কারণে বাবা-ছেলের ওপর হামলা

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

প্রেমঘটিত বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। আহত সাইফুল ইসলাম ও ছেলে নাইবুল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রথমে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রামেক হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম উপজেলার শিকারপুর নুহুর মোড় এলাকার জাহাঙ্গীরের ছেলে সজিবকে ‘ধর্ম ছেলে’ হিসেবে দেখাশোনা করতেন। ধর্ম ছেলে সজিবের নিয়মিত যাতায়াত ছিল সাইফুলের বাড়িতে। একপর্যায়ে সাইফুলের প্রতিবেশী মোহাম্মদ আলীর মেয়ের সঙ্গে সজিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তাদের প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিলো।

মঙ্গলবার রাতে সাইফুল তার দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটে পৌঁছালে তাদেরকে অতর্কিতভাবে কুপিয়ে চলে যায় মোহাম্মদ আলী ও তার লোকজন। এ ঘটনায় বুধবার প্রতিবেশী মোহাম্মদ, জামাল, জাহিদসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।