বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

সালথায় লিচু চুরিতে বাধা দেওয়ায় গাছমালিককে পিটিয়ে হত্যা

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় বাগান থেকে লিচু চুরি করার সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্যা (৬২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল মোল্যা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্যার ছেলে।

এদিকে আজিজুলের মৃত্যুর পর থেকে তার পক্ষের লোকজন হামলাকারীসহ তাদের সমর্থকদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে বলে খবর পাওয়া গেছে। ওই এলাকার পরিবেশ শান্ত রাখতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকালে ফুলবাড়িয়া গ্রামে আজিজুলের বাগান থেকে গোপনে লিচু চুরি করছিল পার্শ্ববতী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সির ছেলে সাকিল মুন্সি ও তুষার মুন্সি। এ সময় লিচু পাড়ায় বাঁধা দেয় বাগান মালিক আজিজুলের ছেলে আকরাম মোল্যা। এতে ক্ষুব্দ হয়ে আকরামকে মারধর করে সাকিল ও তুষার।

ঘটনার পর সন্ধ্যায় আজিজুল স্থানীয় ফুলবাড়িয়া বাজারে গিয়ে সাকিল ও তুষারের কাছে তার ছেলে আকরামকে মারধরের বিষয়টি জানতে চাইলে তারা তর্কের জড়িয়ে পড়ে। একপর্যায়ে আজিজুলের উপর হামলা চালায় তুষার ও সাকিল। তারা বাঁশের লাঠি দিয়ে আজিজুলকে বেরধড়ক মারপিট করলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে আজিজুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলাকারীরাসহ তাদের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। রাত ১০ পর্যন্ত হামলা, ভাঙচুল ও লুটপাট চলছে বলে খবর পাওয়া গেছে।

সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, লিচু পাড়া নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করার পর হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুতই হামলাকারীদের গ্রেপ্তার করা হবে।

ফরিদপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার পর ফুলবাড়িয়া এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে সালথা থানা পুলিশ অবস্থান করছে। এ ছাড়াও ফরিদপুর থেকেও অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।