বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে নাগেশ্বরীতে উঠান বৈঠক

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, কন্যাশিশুদের সুরক্ষা এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নেওয়াশী ইউনিয়নের হাজীপাড়া গোবর্দ্ধনেরকুটি এলাকার মুন্নী নারী উন্নয়ন সংস্থা’র আয়োজনে সংস্থা কার্যালয়ের সামনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংস্থার সভানেত্রী মুন্নী খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন।

এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহিন মাহমুদ বাবুল, ট্রেড প্রশিক্ষক নাজমা আক্তার, মুন্নী নারী উন্নয়ন সংস্থা’র সম্পাদিকা মাহাবুবা আক্তারসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন বলেন, মেয়েরা হাতের কাজ বা হস্তশিল্পের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে এবং ঘরে বসেই আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছে।

একই সাথে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য বড় অভিশাপ। এসব অপরাধ দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং কেউ এ ধরনের অপরাধের শিকার হলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ছাড়া এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।