বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

যশোরের শার্শায় সরকারি ভাবে বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

যশোরের শার্শার নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

উপজেলায় এ বছরে সরকারি ভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৫ শ’ ৪৪ মেট্রিক টন। এছাড়া ৮ হাজার ৭শ’ ৭ মে. টন চাল এবং ৫৪ মে.টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলার নাভারণ খাদ্য গুদাম চত্বরে ধান-চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা সানিয়া আক্তার, কৃষি কর্মকর্তা দিপক কুমার, গুদাম কর্মকর্তা মিয়ারাজ হুসাইনসহ কৃষক ও চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের শেষ দিন আগামী ৩১ আগস্ট। এবার প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।