শুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

গাছ কাটাকে কেন্দ্র করে শেরপুরে সংঘর্ষ: নাতিকে পিটিয়ে জখমের অভিযোগ

ঢাকা ইনফো২৪
মে ১৫, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দাদা মো. রইচ উদ্দিন (৮৫) বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত যুবকের নাম মো. মাসুদ রানা (৩০)। তিনি স্থানীয় মৃত আফজাল হোসেনের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ মে সকালে মাসুদ রানা ছোনকা স্কুল মাঠের পেছনে জনৈক মো. আকরাম সরকারের কাছ থেকে ক্রয়কৃত গাছ কাটতে যান। এসময় একই এলাকার মো. মাহবুব (৫৫), মো. নাফিজ (৩০), মোছা. রেবেকা বেগম (৪৭) এবং মোছা. মিথিলা খাতুন (১৯) দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে উপস্থিত হন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৩ নং বিবাদী রেবেকা বেগমের হুকুমে ১ নং বিবাদী মাহবুব লোহার রড দিয়ে মাসুদ রানার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। এরপর অন্যান্য বিবাদীরা ইট ও বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জিলা-ফেলা জখম করে। মাসুদ রানা মাটিতে পড়ে গেলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। আহত মাসুদ রানাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বাদীর দাবি, মারধরের পাশাপাশি বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকিও প্রদান করেছে। চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী মো. রইচ উদ্দিন। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।