শনিবার , ১৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত ১

ঢাকা ইনফো২৪
মে ১৬, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্ত (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের পেছনে বসা আকাশ নামের আরেক যুবক। শান্ত উপজেলার দড়িকাছিকাটা গ্রামের সাইদুল ইসলাম হবুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে পৌর সদরের গারিষাপাড়া সড়কের গোপালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শান্ত ও আকাশ দুই বন্ধু। কাছিকাটা বাজারে শান্ত এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা করেন। স্থানীয় চাঁচকৈড় বাজারে যাওয়ার পথে গাড়িষাপাড়া গোপালের মোড়ে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৯৮৩) তাদের ধাক্কা দেয়। এতে শান্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত আকাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্রাকসহ চালক শাহীনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাকটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। ব্যবসায়ী মো. তারেক বলেন, ট্রাকটি আমার, হেলপার চালাচ্ছিল। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। এলাকাবাসী জানান, স্থানীয়ভাবে হেলপাররা ট্রাক চালাতে গিয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।