শনিবার , ১৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকারের মেরুদণ্ড থাকলে মার্কিন চুক্তি পুনর্বিবেচনা করবে: এমপি ফজলুর রহমান

ঢাকা ইনফো২৪
মে ১৬, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সম্প্রতি বলেছেন, রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তির তুলনা আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তির সঙ্গে করা যায়। তিনি বলেন, দেশকে স্বাধীন রাখার জন্য মার্কিন চুক্তি পুনর্বিবেচনা করা জরুরি, এবং তার জন্য দৃঢ় মেরুদণ্ড থাকা প্রয়োজন।

‘মানচিত্র’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে ফজলুর রহমান বলেন, ১৭৫৭ সালের ২৩ জুনের পর রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি বাঙালি ও বাংলার জীবনে যেই ক্ষতি এনেছিল, তা আজকের দিনে ইউনূস সাহেবের সঙ্গে আমেরিকার চুক্তিও আনতে পারে, যদি আমরা সচেতন না হই এবং প্রতিকার গ্রহণ না করি। এটি সত্যিই রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তির পুনরাবৃত্তি।

তিনি বলেন, আওয়ামী লীগ যে ভুল কাজগুলো করেছে, যে কঠিনভাবে অন্যায় কাজগুলো করেছে, সেই কাজগুলো যদি বিএনপি করে, একই ফলাফল আসবে, ফলাফলে কোনো বেশকম হবে না, এক ফলাফল আসবে।

বিএনপির এ নেতা বলেন, আমার দল এখনো কেন ইউনূসের ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে, এটা বলতে পারেন। সেই কথাটা আমি সেভাবে বলতে চাই না। আমি মুক্তিযোদ্ধা হিসেবে এবং রাজনীতিবিদ হিসেবে এই কথাটা বলে গেলাম, পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদের পেছনে টেনে নিয়ে যাবে। আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।