সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে ৯ গান নিয়ে আসছেন রাজীব শাহ্‌

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে একসঙ্গে ৯টি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীব শাহ। ভিন্ন ভিন্ন গীতিকারের কথায় নির্মিত গানগুলো ইতোমধ্যে সংগীতাঙ্গনে কৌতূহল তৈরি করেছে।

জানা গেছে, এই ঈদে রাজীব শাহ্‌র কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে গীতিকার রাসেল কবির-এর লেখা ৩টি গান। এছাড়া বিপ্লব হোসেন, সালমান শেখ, বাউল আকাঈদ এবং শেখ এলেন-এর লেখা একাধিক গানও রয়েছে এই তালিকায়। সব মিলিয়ে ঈদ উপলক্ষে মোট ৯টি গান প্রকাশের প্রস্তুতি চলছে।

সম্প্রতি সময়েও রাজীব শাহ্‌র বেশ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর মধ্যে রয়েছে আবেগী জাকিরের লেখা ‘আত্মহত্যা’, সালমান শেখের লেখা ‘গেছিলাম প্রায় মরে’ এবং সাইফুল বারীর লেখা ‘পতিত জমিন’। এছাড়া ভাইরাল হওয়া ‘প্রেম সাধনায় সবি গেলো’ গানটি, যা শ্রোতাদের কাছে ‘অঘাটে ঘাটলা’ নামেও পরিচিত, এটির গীতিকার জাহান সাই।

রাজীব শাহ বলেন, চেষ্টা করেছি ঈদে শ্রোতাদের জন্য ভিন্নধর্মী কিছু গান উপহার দিতে। লোকগান, আবেগী গান ও সমসাময়িক কথার মিশেলে কাজগুলো করা হয়েছে। আশা করছি দর্শক-শ্রোতারা গানগুলো ভালোভাবে গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, বর্তমানে শ্রোতারা ভালো কথার গান খুঁজছেন। সেই চাহিদার জায়গা থেকে আমরা প্রতিটি গান যত্ন নিয়ে তৈরি করেছি। ঈদের গানগুলো শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে বলেই বিশ্বাস করি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।