ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভ। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতা, পণ্যের প্রচার, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরতে বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
এই উদ্যোগের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা নিজেদের সৃজনশীল কাজ আরও বৃহৎ পরিসরে প্রচারের সুযোগ পাবেন। পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তারা তাদের উদ্যোগ, পণ্য ও সেবাকে একটি বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠকের সামনে উপস্থাপন করতে পারবেন।
উদ্যোগটির আওতায় বিডি২৪লাইভ-এর মাল্টিমিডিয়া টিম ভিডিও ও ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে উদ্যোক্তাদের গল্প তুলে ধরবে। এসব কনটেন্ট প্রতিষ্ঠানটির প্রায় ৯ মিলিয়ন (৮৭ লক্ষের বেশি) অনুসারীসমৃদ্ধ ফেসবুক পেজসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করা হবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কনটেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তাদের ব্যবসায়িক পথচলা, চ্যালেঞ্জ, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার গল্প এই আয়োজনে বিশেষ গুরুত্ব পাবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
হোয়াটসঅ্যাপ (মেসেজ করুন): ০১৭২৮-৯৪২৮৩৩
ই-মেইল: [email protected]