বুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, পায়ুপথে জখমের চিহ্ন

ঢাকা ইনফো২৪
মে ২০, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বনশ্রী এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির পায়ুপথে জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী সি ব্লকের ৩ নম্বর রোডে অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা-র তৃতীয় তলার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রামপুরা থানা পুলিশ-এর উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন না থাকলেও শিশুটির পায়ুপথে অস্বাভাবিক জখমের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে বলাৎকার করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

মাদরাসাটির প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতিষ্ঠানটি চালুর পর আব্দুল্লাহ ছিল প্রথম শিক্ষার্থী। সে মাদরাসাতেই থেকে হেফজ বিভাগে পড়াশোনা করত। মঙ্গলবার মাগরিবের পর সে বাথরুমে যায়। দীর্ঘ সময় পার হলেও বের না হওয়ায় শিক্ষকরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মাদরাসাটিতে পাঁচজন শিক্ষক, দুইজন স্টাফ ও মোট ৫৫ জন শিক্ষার্থী রয়েছে। ঘটনার পর কয়েকজন শিক্ষার্থী শিহাব (১৭) নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে সন্দেহজনক তথ্য দিয়েছে। তবে মঙ্গলবার বিকেলেই সে ছুটি নিয়ে মাদরাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিহত আব্দুল্লাহর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামে। তার বাবা আবুল কালাম আজাদ ও মা টুকু আরা খাতুন।

এর আগে মঙ্গলবারই রাজধানীর পল্লবী এলাকার মিল্লাত ক্যাম্পের একটি বাসা থেকে লামিসা (৮) নামে এক শিশুর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়। রাজধানীতে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে অভিভাবকদের মধ্যে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।