বুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রার্থীদের আয়কর রিটার্ন ও ব্যয়ের তথ্য চেয়ে ইসিকে সুজনের চিঠি

ঢাকা ইনফো২৪
মে ২০, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের আয়কর রিটার্ন ও নির্বাচনী ব্যয়ের বিস্তারিত তথ্য চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

ইসীর নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।

ইসি কর্মকর্তারা জানান, গত ১৭ মে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দেন সুজন সম্পাদক বদিউল আলম মজুদার। এরপর তা সচিবের দপ্তর থেকে আজ এ শাখাতে পাঠানো হয়েছে।

আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইসিকে দেওয়া চিঠিতে সুজন লিখেছে, “নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিছু প্রার্থীর আয়কর রিটার্নের তথ্য দেওয়া হয়েছে, যা আমরা পেয়েছি। গবেষণার কাজের জন্য অবশিষ্ট প্রার্থীদের আয়কর রিটার্ন এবং সব প্রার্থীর নির্বাচনী ব্যয়ের তথ্য পেতে আপনার সহযোগিতা প্রত্যাশা করছি।”

এতে আরও বলা হয়, সুজন নির্বাচন বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণাধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০০৮ সাল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য ও তথ্যের বিশ্লেষণ সুজন ওয়েবসাইটে সন্নিবেশিত আছে।

চিঠিতে আরও বলা হয়, “গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ এর ৩-খ, ৪৪ এর ক-ক-২ ধারা অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ করবর্ষের আয়কর রিটার্নের অনুলিপি জমাদান বাধ্যতামূলক।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});