বুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং

ঢাকা ইনফো২৪
মে ২০, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে ব্যাপক প্রচারের লক্ষ্যে জয়পুরহাটে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এসময় জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা সমাজ কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালেকুল ইসলাম, বন সংরক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদসহ প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমুখী উদ্যোগের সুফলগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

বক্তারা জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন ও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এছাড়া নারীদের যাতায়াত ও ক্ষমতায়নের জন্য বিশেষ পরিবহন সেবাসহ নানামুখী উদ্যোগের সুফল সরাসরি সাধারণ মানুষ ভোগ করছে। এসব উন্নয়নমূলক কার্যক্রমের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

এই প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জয়পুরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।