বুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা ইনফো২৪
মে ২০, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অষ্টম তলা থেকে নিচে পড়ে গিয়ে সাকিব হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের নতুন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিক সাকিব জেলার পাঁচবিবি উপজেলার আয়মা বুধইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

ওসি নূরে আলম জানান, সাকিব হোসেন জেলার বিভিন্ন ভবনের রঙের কাজ করতেন। জয়পুরহাটে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সংস্কারাধীন নতুন ভবনের অষ্টম তলায় বাইরের অংশে কাজ করছিলেন সাকিব। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জুয়েল জানান, অষ্টম তলা থেকে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।