বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা ইনফো২৪
মে ২১, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘকালীন বন্ধ ঘোষণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) শেষ ক্লাশের পর থেকেই ছুটি কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির সূচি অনুযায়ী, ঈদের ছুটি মূলত ২৪ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও, সেই আগেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত থাকায় বৃহস্পতিবারই শেষ ক্লাশ অনুষ্ঠিত হবে।

এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটির পর ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হবে। সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে আবার ক্লাশ শুরু হবে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ হবে। ২২ মে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত মাদ্রাসাগুলো বন্ধ থাকবে। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাশ শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা মোট ২৩ দিনের ছুটি উপভোগ করবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});