বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ট্রাম্প-নেতানিয়াহু ঘণ্টাব্যাপী উত্তপ্ত ফোনালাপ, নেপথ্যে কী

ঢাকা ইনফো২৪
মে ২১, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর মধ্যে ইরান যুদ্ধ নিয়ে এক ঘণ্টাব্যাপী উত্তপ্ত ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। আলোচনায় ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা শুরুর পক্ষে অবস্থান নিলেও ট্রাম্প কূটনৈতিক সমাধানের সুযোগ দেওয়ার ওপর জোর দেন।

অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপের সময় নেতানিয়াহু ইরানের সামরিক সক্ষমতা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো আরও দুর্বল করতে হামলা পুনরায় শুরুর দাবি জানান। তবে ট্রাম্প মনে করেন, আলোচনার মাধ্যমে এখনো সমাধানের সুযোগ রয়েছে। যদিও প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও তিনি নেতানিয়াহুকে জানান।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের মিত্র কাতার ও পাকিস্তান একটি “লেটার অব ইনটেন্ট” বা সমঝোতা দলিল তৈরির চেষ্টা করছে, যাতে ওয়াশিংটন ও তেহরান স্বাক্ষর করতে পারে। এই দলিলে স্বাক্ষর হলে ৩০ দিনের আলোচনার পথ খুলবে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আলোচনা হবে।

সিএনএনের সূত্র মতে, নেতানিয়াহু ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন যে হামলা বিলম্বিত করা “ভুল সিদ্ধান্ত” হবে এবং পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে যাওয়া উচিত। এক মার্কিন কর্মকর্তা বলেন, “ফোনালাপের পর নেতানিয়াহু অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন।”

এদিকে প্রকাশ্যে অবশ্য ট্রাম্প ও নেতানিয়াহু ঐক্যবদ্ধ অবস্থানের বার্তা দিয়েছেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, “নেতানিয়াহু আমি যা চাই তাই করবেন।” একই সঙ্গে তিনি বলেন, তাদের মধ্যে সম্পর্ক ভালো রয়েছে।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে “চুক্তি ও যুদ্ধ—এই দুই অবস্থানের সীমারেখায়” দাঁড়িয়ে আছে। তিনি বলেন, “দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।”

অন্যদিকে উপসাগরীয় মিত্রদের অনুরোধে ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, তুরস্ক ও মিসর কূটনৈতিক সমাধানের জন্য একটি নতুন শান্তি প্রস্তাব তৈরিতে কাজ করছে বলেও জানা গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ১৪ দফা প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তেহরানে অবস্থান করছেন মধ্যস্থতার অংশ হিসেবে।

তবে কূটনৈতিক মহলে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে—ইরান নতুন প্রস্তাবে সম্মত হবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

সূত্র: এনডিটিভি, অ্যাক্সিওস ও সিএনএন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});