বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিএনপি কার্যালয়ে হামলার পর যুবদলকর্মীকে গুলি

ঢাকা ইনফো২৪
মে ২১, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনার মহানগরীর পুটিমারি বাজার এলাকায় অস্ত্রধারীদের গুলিতে যুবদলকর্মীসহ দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধরা হলেন- পুটিমারি বাজার সমিতির সভাপতি ও যুবদলকর্মী মো. মাসুম শেখ (৩০) এবং তার শ্যালক জাহিদ হোসেন (২৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুটিমারি বাজার এলাকার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালায় অস্ত্রধারীরা। মোটরসাইকেলযোগে আসা অস্ত্রধারীরা প্রথমে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে মাসুম শেখের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে উত্তেজিত হয়ে গুলি চালায়।

এতে প্রথম গুলিটি মাসুম শেখের কোমরের নিচে ডান পাশে লাগে। পরে আরেক রাউন্ড গুলি ছোড়া হলে সেটি জাহিদ হোসেনের ডান হাতের বাহুতে বিদ্ধ হয়।

কেএমপির লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, গুলির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});