বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এবার সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে বড় পদক্ষেপ নিলেন মোজতবা খামেনি

ঢাকা ইনফো২৪
মে ২১, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

ইরানের হাতে থাকা ইউরেনিয়াম অন্য কোনো দেশে পাঠানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইরানের দুই জ্যেষ্ঠ সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

ইরানের এক সূত্র রয়টার্সকে বলেন, ‘সর্বোচ্চ নেতার নির্দেশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঐকমত্য হলো—সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে যাবে না।’

সূত্রগুলোর দাবি, ইরানের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, ইউরেনিয়াম বিদেশে পাঠানো হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের হামলার মুখে দেশটি আরও দুর্বল হয়ে পড়বে।

এই খবর সামনে আসার পর আবারও উত্তেজনা বাড়তে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে। রয়টার্স জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির বিপরীতে আরও কঠোর অবস্থান নিল তেহরান। যা চলমান শান্তি আলোচনাকে জটিল করে তুলতে পারে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও এটি নতুন চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলি কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ট্রাম্প নাকি ইসরাইলকে আশ্বাস দিয়েছেন ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশটির বাইরে সরিয়ে নেওয়া হবে এবং যেকোনো শান্তিচুক্তিতে এ বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

দীর্ঘদিন ধরেই ইসরাইল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। বিশেষ করে ইরানের ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার কার্যক্রম নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। কারণ বেসামরিক ব্যবহারের জন্য এত উচ্চমাত্রার প্রয়োজন হয় না, আর পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন প্রায় ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম।

তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরানো, প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ শেষ হয়েছে বলে মনে করবেন না।

তবে ইউরেনিয়াম বিদেশে পাঠানোর বিষয়ে হোয়াইট হাউস ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});